1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

তারুণ্যকে জাগিয়ে জাগো এফএম তৃতীয় বছরে

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৭০৭ ৮০.০০০বার
ফাইল ছবি

‘এবার জাগো’স্লোগানকে ধারণ করে তারুণ্যকে জাগাতেই জাগো এফএম ৯৪.৪ এর পথচলা। তারুণ্যদীপ্ত উদ্যম নিয়ে দু’বছর আগে যে যাত্রা শুরু করেছিল, তা যেন তৃতীয় বছরে পা রেখে পূর্ণতা দিতে পেরেছে। কোটি তরুণের তেজদীপ্ত সঙ্গী আজ জাগো এফএম ৯৪.৪ রেডিও স্টেশনটি।

২০১৫ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরু করে জাগো এফএম ৯৪.৪। একই সময়ে রেডিওটি পূর্ণাঙ্গ সম্প্রচারেও আসে। জাগো এফএম ৯৪.৪ রেডিও স্টেশন তারুণ্যের আবেগ এবং চাহিদার দিকে গুরুত্ব দিয়ে খেলাধুলা, সমসাময়িক জনপ্রিয় গান ও নানা রকম বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করে আসছে।

জাগো এফএম ৯৪.৪ এর মূল স্লোগান ‘এবার জাগো’। গত দু’বছরে জাগো এফএম ৯৪.৪ বাংলাদেশের সব খেলাসহ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খেলাগুলো সফলতার সঙ্গে সম্প্রচার করে আসছে। আর এ কারণেই তরুণ শ্রোতাসহ সকলের কাছে ব্যাপক জনপ্রিয় রেডিও স্টেশন হিসেবে পরিচিতি পেয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় অতিদ্রুত দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। একইভাবে ইন্টারনেট এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও জনপ্রিয়তা পাচ্ছে দেশের বাইরের শ্রোতাদের কাছেও। রেডিও স্টেশনটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে সকল শ্রোতা, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়েছে জাগো এফএম ৯৪.৪।

জাগো এফএম ৯৪.৪ রেডিও স্টেশনের ম্যানেজার উদয় চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, শ্রোতারাই আমাদের প্রাণ। আমরা শ্রোতাদের চাহিদাকে গুরুত্ব দিয়েই অনুষ্ঠানমালা সাজিয়ে থাকি। এ কারণে অতি অল্প সময়ে শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছি, যাতে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, জাগো এফএম ৯৪.৪ শ্রোতাদের কাছে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে স্বল্প বিরতি। তারা যাতে বিরক্ত না হন, সেদিক বিবেচনা করেই আমরা বিরতিতে সময় কমিয়ে থাকি। দেশের সীমানা পেরিয়ে বাইরেও সমানতালে জনপ্রিয়তা পাবে আগামীতে- এমন প্রত্যাশা রেখে বলেন, ভিন্ন এবং জীবনঘনিষ্ঠ নানা আয়োজন দিয়েই আমরা শ্রোতাদের কাছে থাকতে চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews