1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় শনিবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, তারুণ্যের অহংকার মোঃ মহসিন।
উঠান বৈঠকে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। শিক্ষাখাতের সার্বিক উন্নয়ন, ‘আমার সংসার-আমার আয়’ শীর্ষক মা-বোনদের জন্য বিশেষ আয়বর্ধক প্রকল্প চালু, মেঘনা নদীকে কেন্দ্র করে ভাসমান মৎস্যশিল্প গড়ে তোলা, যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।
এছাড়াও শান্তিপুর থেকে নরসিংদী যোগাযোগ সহজ করতে ফেরীঘাট নির্মাণ এবং শান্তিপুরের পাশ দিয়ে মেরিন ড্রাইভ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
মোঃ মহসিন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আগামী দিনে জনগণের সমর্থন কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews