1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আওয়াল, সম্পাদক ফয়সাল বিন ইউসুফ

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ ৮০.০০০বার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
শাহীন আরাফাত শুভ :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে “প্রেসক্লাব বাঞ্ছারামপুর” এর দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এমরানুল হক আশেক এমরান।

গত ২৯ অক্টোবর তারিখে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ০৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হন। এতে প্রেসক্লাব বাঞ্ছারামপুরের প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এম এ আওয়াল সভাপতি এবং ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি ফয়সাল বিন ইউসুফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেম, সিনিয়র সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার হারুনুর রশিদ আকাশ, সহ-সভাপতি দৈনিক সমাচারের জহিরুল হক, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের মাহবুব হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শাহ রিফাত আবির, অর্থ সম্পাদক দৈনিক জনতার গাজী আব্দুল হাই, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক দৈনিক মানবকন্ঠের ফারুক আহমেদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলার মো. রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার সংবাদের ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিনের আব্দুল কাদির জিলানী,
কার্যনির্বাহী সদস্য হলেন, দৈনিক আমাদের সময়ের এমরানুল হক আশেক এমরান, দৈনিক যায়যায়দিনের শাহ আলম শিকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট এবং দৈনিক সরেজমিন বার্তার মনিরুল হাসান আব্দুল্লাহ।

এছাড়াও প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাধারণ সদস্যরা হলেন, দৈনিক আলোর সময়ের নাসির উদ্দিন, ৭১ টিভির বাহারুল ইসলাম, মর্নিং পোস্টের মানিক চন্দ্র সূত্রধর, দৈনিক গণজাগরণের রুহুল আমিন, দৈনিক ভোরের ধ্বনির শাহিন মিয়া, দৈনিক গণমুক্তির ইসমাইল হোসেন রাজু।

কমিটি গঠন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বাঞ্ছারামপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রেসক্লাবের সদস্যরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews