1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

আগুলিয়ায় ফেক হোয়াটসঅ্যাপ আইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৯০ ৮০.০০০বার

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা জেলার আগুলিয়া থানায় এক ব্যক্তি ফেক হোয়াটসঅ্যাপ আইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে শাহাদাৎ হোসেন সরকারের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।

গত ১৬ মে সন্ধ্যায় শাহাদাত হোসেন (৪০) নামে ওই ব্যক্তি জানতে পারেন, এক অজ্ঞাতনামা ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে একটি ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলেছে।

শাহাদাতের অভিযোগ, এই আইডি থেকে তার শুভাকাঙ্ক্ষীদের কাছে মিথ্যা ও আপত্তিকর তথ্য পাঠানো হচ্ছে, যা তার সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবে দেখছেন তিনি।

এছাড়া, অভিযুক্ত ব্যক্তি তিনটি বিকাশ নম্বর (০১৩৩৫-৮৪৪৭৮৪, ০১৮২৭-৯৭৯৯৬৯, ০১৮৭৭-৯৬৫৮০৪) ব্যবহার করে হয়রানি চালাচ্ছে বলে দাবি করেন শাহাদাত।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ব্যক্তি ভবিষ্যতে তার ও পরিবারের বিরুদ্ধে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। এমতাবস্থায়, ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করে আইনি সুরক্ষা চেয়ে তিনি আশুলিয়া থানায় আবেদন করেছেন।

আগুলিয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তের জন্য প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ধরনের সাইবার অপরাধ রোধে পুলিশের সাইবার সেলের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষকেও সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপের শিকার হলে দ্রুত থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews