1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ঢাকার রাস্তাঘাটের দুর্দশা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৭৩৬ ৮০.০০০বার
ফাইল ছবি

ডিএসসিসি সরকারের কাছে টাকা চেয়েছে ১৫৮ কিলোমিটার সড়ক মেরামত করার জন্য। সংস্থাটির দাবি হলো এই সড়কগুলো বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় সড়কের ক্ষতি হয়েছে এ কথা সত্য, কিন্তু পুরো সত্য নয়। সড়কগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেও আগেভাগেই ভেঙেচুরে গেছে। অনেক সড়ক মেরামতের সময় অনিয়ম-দুর্নীতির কারণে সেগুলো টেকসই হয়নি। এ ছাড়া বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির ফলেও অনেক ভালো সড়কের ক্ষতি হয়েছে। নগরের অনেক এলাকার বাসিন্দাদের একটা সাধারণ অভিযোগ, ‘এই ভালো রাস্তাটা খুঁড়ে নষ্ট করা হয়েছে।’

সুতরাং শুধু বৃষ্টি আর জলাবদ্ধতার কারণ দেখিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হলেও এমন নিশ্চয়তা মিলবে না যে সরকারের দেওয়া অর্থের সদ্ব্যবহার হবে। প্রথমে নিশ্চিত করতে হবে সড়ক মেরামতের কাজে অনিয়ম-দুর্নীতি হবে না; মেরামতকাজের গুণগত মান নিশ্চিত করা হবে যেন তা টেকসই হয় এবং অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে না যায়। যেসব সড়ক মেরামতের জন্য সরকারের কাছে টাকা চাওয়া হয়েছে, সেগুলোর মধ্যে এমন অনেক সড়কও আছে যেগুলো এক বা দুই বছর আগেই মেরামত করা হয়েছে।

সুতরাং এটা নিশ্চিত করতে হবে যে সড়কগুলোর মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজে কোনো গাফিলতি, অনিয়ম, দুর্নীতির সুযোগ থাকবে না। কোনো সড়ক তার স্বাভাবিক মেয়াদের আগেই নষ্ট হলে সেটি নির্মাণ বা মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি ও শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় পাথর-বালুর পরিবর্তে শুধু আলকাতরার প্রলেপ বুলিয়ে সড়ক মেরামতের অভিযোগ বিস্তর পাওয়া যায়, কিন্তু এ ধরনের অপরাধের জন্য কখনো কারও শাস্তি হয় না।

ডিএসসিসি সরকারের কাছে আরও প্রায় ২৫৭ কোটি টাকা চেয়েছে ৮০ কিলোমিটার ফুটপাত, ১৬৬ কিলোমিটার নর্দমা এবং সোয়া ৫ কিলোমিটার সড়ক বিভাজক মেরামত ও নতুন করে নির্মাণ ও উন্নয়নকাজের জন্য। এ বিষয়েও একই কথা প্রযোজ্য: সরকারের অর্থের সদ্ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews