1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই বিপ্লবে শহীদ ইসমাইলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মো. মহসিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :

বাঞ্ছারামপুরে শহীদ ইসমাইলের কবর জিয়ারত করে প্রচারণায় জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই বিপ্লবে শহীদ মো. ইসমাইলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মো. মহসিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহীদ মো. ইসমাইলের কবরস্থানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল করেন তিনি।

এসময় তার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মো. মহসিন বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন।

তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় বাঞ্ছারামপুর উপজেলা আমির কাজী মাওলানা আবুল বাশারের সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারি শামীম নূর ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক নকিবুল হুদা, নবীনগর উপজেলা আমীর মোখলেছুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২টায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার থেকে বের হওয়া একটি মিছিল ছলিমাবাদ স্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews