1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

বাঞ্ছারামপুরকে শিল্পনগরী এবং বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলন উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
বক্তব্যে তিনি বলেন, “আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ।” তিনি আরও বলেন, “শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই।” এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশেক এমরান, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews