1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

বাঞ্ছারামপুরে এমপি পদে লড়বেন যারা ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছেন মোট ১৩ জন প্রার্থী। মনোনয়ন জমাদানের শেষ দিনে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে অংশগ্রহণ করতে আজ সোমবার দিনব্যাপী প্রার্থীরা বাঞ্ছারামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকি।

এছাড়া এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য দেওয়ান মো. নাজমুল হুদা। স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার, শাহ মর্তুজা, ড. মো. সায়েদুজ্জামান কামাল

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মহসিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোঃ আবু নাসের খান, জেএসডির কে এম জাবির, গণধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জোট প্রার্থী হিসেবে জুনায়েদi সাকির অংশগ্রহণে বাঞ্ছারামপুর আসনে এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews