1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র টিকতে পারে না : জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ ৮০.০০০বার

শাহিন আরাফাত শুভ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।
গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, বিরোধী দলগুলোর মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকীকে সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ফলে আসনটি গণসংহতি আন্দোলনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর স্বার্থে বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকী জনগণের ব্যাপক সমর্থন পাবেন।
এছাড়াও এখনও পর্যন্ত ব্রাহ্মনবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সর্বমোট ১৮টি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews