1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ধামরাই উপজেলা পরিষদের পুকুরে পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ ৮০.০০০বার

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের পুকুরে পড়ে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী দ্রুত উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মীদের অবহিত করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা রানী পাল দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন। তিনি দিনের বেশিরভাগ সময়ই ধামরাই উপজেলা পরিষদ এলাকায় ঘুরে বেড়াতেন এবং সেখানেই সময় কাটাতেন। সাঁতার না জানার কারণে তিনি সাধারণত পুকুরের সিঁড়িতে বসে পানির পাত্র ব্যবহার করে হাত-মুখ ধোয়া ও গোসল করতেন। স্থানীয়দের ধারণা, খুব ভোরে প্রতিদিনের মতো পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় সেখানেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সহিংসতার আলামত পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পুকুরপাড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews