1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া মিরপুর থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত ছলিমাবাদ ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নম্বর ০১, তারিখ ০২ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪–এর এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন সায়েম মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, “ভোররাতে গোপনে খবর পাই যে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সায়েম মিয়া মিরপুরের আহমদ নগর এলাকায় অবস্থান করছে। এরপর এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে আমরা ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews