1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে সাবেক মেম্বারকে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৬ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মুছা মিয়াকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার সন্ধায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহত মুছা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “আজ সন্ধ্যায় আমরা খবর পাই হোসেনপুর গ্রামে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আবু মুসা নামে সাবেক ইউপি সদস্যের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাইনি। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews