1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারালমপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. হাসান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার মোহাম্মদ মাসুদ সরকার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করা হয়। আটক নারীরা হলেন— নরসিংদী রাঙ্গামাটিয়া এলাকার আছিয়া বেগম (৪০), আকলিমা (৩০) ও
বিলাসদি আল্লাহু চক্কর মানিক মিয়া বাড়ির শাহানাজ বগম (২৮)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় বডি ফিটিং অবস্থায় মাদক বহনকালে এই তিন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের থানার চৌকস পুলিশ টিম। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews