শাহীন আরাফাত শুভ :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর সদরের মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আক্তার, আবুল আইয়ুম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান,বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের রুহুল আমিন সরকার রাজীব, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি,বাঞ্ছারামপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ওয়াসী উদ্দিন মেহেদী,সদস্য সচিব আবুল হাসান ভূঁইয়া, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো: আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক তানজিম সুলতানা, পৌর মহিলাদের সভাপতি বিউটি আক্তার, উপজেলা নবীন দলের আহ্বায়ক মাহবুব হাসান বাবু, সদস্য সচিব হৃদয় আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ ইমন প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি নতুনভাবে সুসংহত হয়েছিল।
তারা আরও বলেন, আজ দেশের গণতন্ত্র হুমকির মুখে। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে মাওলাগঞ্জ বাজার মাঠে একত্রিত হয়ে সমাবেশে মিলিত হন তারা।
বক্তারা ঘোষণা দেন— “যুবদল কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
Leave a Reply