1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র টিকতে পারে না : জোনায়েদ সাকি

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫২ ৮০.০০০বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনি প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত। এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ‘প্রস্তাব হলো, ভোটের আগের তিনদিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।’

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ইসি

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন
২০ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
জানিয়েছেন ইসি সচিব ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ
১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম
সুনামগঞ্জের পাঁচটি আসনে ১১ মনোনয়ন প্রত্যাশীকে কাজ করার নির্দেশ বিএনপির
১৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
নির্বাচনের তফশিল কবে, জানালেন সিইসি
১৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, স্পষ্ট করলেন মির্জা ফখরুল
১৮ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম
বগুড়ার ৫টি আসনে বিএনপির সবুজ সংকেত পেলেন যারা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews