শাহিন আরাফাত শুভ : মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে গতকাল সোমবার সাহেবনগর মাইন উদ্দিন চৌধুরীর বাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছলিমাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ দানু মিয়া। সভায় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, নিজেদেরকে আগে সঠিকভাবে পরিচালিত করতে হবে, একই সাথে সন্তানরা কি করছে, কোথায় যায় নজরদারি বাড়াতে হবে। তাহলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর মডেল থানার এস আই মনির হোসেন বলেন মাদক কারবারীদের সকল ধরনের তথ্য দিন, ভয় পেলে অজ্ঞাত নামে আমাদেরকে তথ্য দিন। আমরা ব্যবস্থা নিবো, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন মেম্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজু মিয়া,বাবুল মিয়া,কাজী ফুল মিয়া, শফিকুল ইসলাম পিয়ার, আবদুল মান্নান মিয়া প্রমুখ। তারা বক্তব্যে বলেন, নিজ নিজ অবস্থান থেকে মাদক কারবারী, সেবনকারীদের কঠোরভাবে দমন করতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে আমরা সবাই অঙ্গিকার বদ্ধ। কোনো ছাড় দেয়া হবে না।
Leave a Reply