1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪২ ৮০.০০০বার

গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র–গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।’

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।
আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা জানান, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে; বিপুলসংখ্যক অস্ত্র–গুলি তখন লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে—এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয়–স্বজন গজিয়েছে—এরা কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকে, তথ্য দিন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি দুর্নীতি করি, লিখে দিন; তবে ভুল তথ্য দিয়ে রিপোর্ট না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে তা আর উদ্ধার হয় না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews