1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র টিকতে পারে না : জোনায়েদ সাকি

প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৯৬ ৮০.০০০বার

ভারতের প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মাতলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি. চিদাম্বরম। কাশ্মীরের পেহেলগামে হামলা এবং পরবর্তী সামরিক অভিযান ‘অপারেশন সিদুঁর’ পরিচালনার ক্ষেত্রে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের ‘অস্বচ্ছ ও অসংবেদনশীল’ ভূমিকাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ২২ এপ্রিল পেহেলগামে চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তবে এ হামলার তদন্ত, হামলাকারীদের পরিচয় ও আটক সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয়নি।

চিদাম্বরম বলেন, হামলাকারীরা কোথায়? কেন এখনো তাদের ধরা হয়নি বা এমনকি সঠিকভাবে চিহ্নিতও করা হয়নি?

তিনি জানান, কিছু প্রতিবেদনে হামলাকারীদের আশ্রয়দাতা হিসেবে কয়েকজনকে গ্রেফতার করার কথা বলা হলেও, তাদের ভাগ্য এখনো অজানা।

জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকার কঠোর সমালোচক হিসেবে পরিচিত চিদাম্বরম আরও বলেন, সরকারের পক্ষ থেকে কোনো নিরবচ্ছিন্ন বা স্পষ্ট বার্তা আসছে না। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পাচ্ছি—কখনও সিঙ্গাপুরে অবস্থানরত চিফ অব ডিফেন্স স্টাফ, কখনও মুম্বাইয়ে ডেপুটি আর্মি চিফ কিংবা ইন্দোনেশিয়ায় থাকা কোনো নৌ কর্মকর্তার কাছ থেকে। অথচ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী পুরোপুরি নীরব।

আরও পড়ুন
অনাহারকে অস্ত্র বানাচ্ছে ইসরাইল, ১০০০ ইহুদি ধর্মগুরুর প্রতিবাদ
অনাহারকে অস্ত্র বানাচ্ছে ইসরাইল, ১০০০ ইহুদি ধর্মগুরুর প্রতিবাদ

তিনি আরও বলেন, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হামলার তদন্তে কী করেছে, সে বিষয়ে সরকার কোনো স্বচ্ছতা দেখায়নি। আমরা জানিও না এই হামলাকারীরা আদৌ পাকিস্তান থেকে এসেছিল কি না। হতে পারে তারা দেশীয় উগ্রবাদী। কোনো তথ্য উপস্থাপন না করেই কেন ধরা হচ্ছে যে তারা পাকিস্তান থেকেই এসেছে?

অপারেশন সিদুঁর চলাকালীন ভারতের সামরিক ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধ হলে দুই পক্ষেরই ক্ষতি হয়। এতে লুকানোর কিছু নেই। জনগণের সামনে সত্যটা তুলে ধরা উচিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews