1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ ন্যায়বিচার ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র টিকতে পারে না : জোনায়েদ সাকি

ট্রাম্প অতিরঞ্জিত করছেন, অভিযোগ খামেনির

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৩৬ ৮০.০০০বার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে, তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল।

তিন বলেন, ‘যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা— আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলেছে। ’

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছি। এটা ছিল এক দারুণ কাজ। তারা আর এগোতে পারত না… এটা ছিল এক ভয়ঙ্কর রকমের ১২ দিন— খুবই তীব্র।

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে আগ্রাসনের ‘সূচনাকারী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান
ইরানের সেই সাহসী উপস্থাপিকা পাচ্ছেন ‘সিমন বলিভার’ পুরস্কার
গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমন করে। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র নাতানজ, ফোরদো এবং ইসফাহানে—তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

গত ১৩ জুন ইসরাইলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয়। ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-স্পন্সরিত যুদ্ধবিরতির অধীনে এই সংঘর্ষ বন্ধ হয়ে যায়।

আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইল সংঘাত

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত
৩০ জুন ২০২৫, ১০:২৮ এএম
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কেন সন্দিহান ইরান?
৩০ জুন ২০২৫, ১০:১৪ এএম
ট্রাম্প অতিরঞ্জিত করছেন, অভিযোগ খামেনির
৩০ জুন ২০২৫, ০৯:১১ এএম
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে আগ্রাসনের ‘সূচনাকারী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান
৩০ জুন ২০২৫, ০৮:১১ এএম
আজারবাইজান থেকে ইরানে ইসরাইলি ড্রোন, জবাব চাইল তেহরান
২৯ জুন ২০২৫, ১১:০১ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ‘আগ্রাসী’ রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের
আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews