1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ জনতা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩০ ৮০.০০০বার

ওমর ফারুক : মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে রবিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর সভার সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ জনতা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন ও ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাঁধা কোনভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরী হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন। বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরীচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। 

তারা আরো বলেন, আন্দোলনরত  কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধন সহ নানা ধরনের কঠোর কর্মসূচী দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews