1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

সব অভিযোগ টুকে রেখেছি’

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯০ ৮০.০০০বার

ছবি: সংগৃহীত

২০২৩ এশিয়া কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। মাঝের এই সময়ে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন মোহাম্মদ নাঈম। ঐচ্ছিক অনুশীলনও বাদ দেননি। ভুলগুলো টুকে রেখে শুধরে নিয়েছেন। চেষ্টা করেছেন, সফলও হয়েছেন। এনসিএল টি ২০ ও বিপিএলে সর্বোচ্চ এবং ডিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান। জাতীয় দলের

বাইরে থাকার এই সময়ে কীভাবে প্রস্তুত করেছেন নিজেকে, এখন কতটা আত্মবিশ্বাসী তিনি, তার ভবিষৎ পরিকল্পনাইবা কী, কাল শ্রীলংকায় উড়াল দেওয়ার আগে যুগান্তরকে সেই গল্প শুনিয়েছেন নাঈম-

প্রশ্ন : দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন, এবার ওয়ানডেতে সুযোগ কাজে লাগাতে কতটা আত্মবিশ্বাসী আপনি?

মোহাম্মদ নাঈম : লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছি। আমি আত্মবিশ্বাসী। রোমাঞ্চিত। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন : সিলেটে এনসিএল, টি ২০ এবং বিপিএলে সর্বোচ্চ রান করেছেন। ডিপিএলে তৃতীয় সর্বোচ্চ। এই সাফল্য কীভাবে এলো?

নাঈম : দেখুন, মানুষ আমাকে নিয়ে যে অভিযোগ করে, আমার ফুটওয়ার্ক ভালো না, পাওয়ার হিটিং ভালো না, হাতে শট নেই-সব অভিযোগ টুকে রেখেছি। আমার কী করা উচিত, তা ভেবেছি। কোন কোন জায়গায় উন্নতি করা দরকার, খুঁজে বের করার চেষ্টা করেছি। পরিশ্রম করেছি। যে ইভেন্টগুলোর কথা বললেন, এই কারণেই ভালো করতে পেরেছি। ঠিক হয়েছে কি না তা জানার জন্য ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। দুই-তিন বছরে যা কিছু ঘাটতি, চেষ্টা করেছি সেসব ঠিক করতে। এ কারণেই সাফল্য।

প্রশ্ন : দলে ফিরতে হবে, ভালো খেলতে হবে, এই অনুপ্রেরণার উৎস কী?

নাঈম : জাতীয় দলে খেলতে চাইলে অনুপ্রেরণা নিজে থেকে চলে আসে। যখন আপনি জাতীয় দল থেকে বাদ পড়বেন এবং এরপর ফেরার চেষ্টা করবেন, তখন সেভাবেই প্রস্তুত হতে হবে। ২০২৫ ও ২০৩০ সালের ক্রিকেট এক নয়। নতুন প্রযুক্তি আসছে। খেলার উন্নতি হচ্ছে। পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। নতুন নিয়মে মানিয়ে নিতে হবে। কত প্রযুক্তি এখন ক্রিকেটে, এখন নিজের দুর্বল জায়গা খুঁজে বের করা সহজ। এসব নিয়ে কাজ করেছি।

প্রশ্ন : পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাসদের মাঝে একাদশে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা?

নাঈম : শ্রীলংকার কন্ডিশন বা অবস্থা কেমন হবে, জানি না। আমি প্রস্তুত। ওপেনার হিসাবে আমাকে সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিজেকে প্রস্তুত রাখতে হবে এটা ভেবে যে, ‘আমি কাল ম্যাচ খেলব।’ বাকিটা অনুশীলন করলে বুঝতে পারব। তবে এখন আমি শতভাগ প্রত্যাশা রাখি খেলার। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন : ওয়ানডেতে সুযোগ পেয়েছেন। টি ২০তেও ভালো করছিলেন। টি ২০ দলে থাকার সুযোগ কি ওয়ানডে খেলেই লুফে নিতে চান?

নাঈম : সত্যি বলতে, টি ২০ নিয়ে আপাতত তেমন কিছু ভাবিনি। ওয়ানডেতে সুযোগ এসেছে, এখানে সর্বোচ্চটা দেওয়া মূল লক্ষ্য। বাকিটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে ওয়ানডেতে পাওয়া সুযোগ কাজে লাগাতে চাই। বাকিটা পরে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews