1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল ৫ প্রাণ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৭ ৮০.০০০বার

ছবি: সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ট্রাক উঠে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সব মিলিয়ে শনিবার মধ্যরাতে সড়কে ঝরেছে ৫ প্রাণ।

উত্তরায় নিহতরা হলেন- জাবেদ আলম খান (৫৫) এবং তার দুই ভাগনে নাইমুল হক (৩২) ও অমিত (২৩)। এদের মধ্যে অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন।

রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। স্থানীয় একটি হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দের পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়েছে চালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews