1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

শান্ত ফিরলেন এক অঙ্কে, ফিফটি হলো না সাদমানেরও

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৩ ৮০.০০০বার

মধ্যাহ্ন বিরতির আগে চাপে থাকলেও বিপদ হতে দেননি দুজনে। তবে বিরতি শেষে মাঠে ফিরেই দুজনের ইনিংসের ইতি ঘটল। ফিফটির অপেক্ষায় থাকা সাদমান ফিরলেন ৪৬ রানে। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত আউট হলেন মাত্র ৮ রানে। তাতে দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ বেশ বিপদেই পড়ে গেছে।

প্রথম সেশন শেষে শান্তর রান ছিল ৭। তার সঙ্গে আর এক রান যোগ করেই বিদায় নেন শান্ত। বিরতির পর দ্বিতীয় ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্ব ফার্নান্দোর ঝুলিতে যায় উইকেটটা।

পরের ওভারে থারিন্দু রত্নায়েকের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন ফিফটির অপেক্ষায় থাকা সাদমান ইসলাম। তার ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায় বলটা। ক্যাচটা নিতে ভুল করেননি প্রথম স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা। ৪৬ রানে আউট হন সাদমান।

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম আর লিটন দাস মিলে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে ২৬ বলে দুজন তুলে নিয়েছেন ১৪ রান।

এরপরই কলম্বোর আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেট খুইয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews