1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ঘুস ছাড়া’ কোনো কাজই করেন না, এলজিইডির জিয়াউর রহমান উপ সহকারী বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১৪ ৮০.০০০বার

নিজস্ব প্রতিবেদক
সে একজন আওয়ামী লীগের দোসর বর্তমানে পরিচয় দিচ্ছেন বিএনপির তার বিএনপির নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক গড়িয়েছেন হলে জানা যায়?
কাঠালিয়া উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুস ছাড়া কোনো কাজ অনুমোদন করছেন না। টেন্ডার অনুমোদন থেকে শুরু করে বিল ছাড় পর্যন্ত ১ শতাংশ হারে ঘুস দাবি করা হচ্ছে। এলজিইডির নিজস্ব রোলার না থাকায় বাইরের রোলার ব্যবহারের অনুমতিতেও আর্থিক লেনদেন করতে হচ্ছে।
বিল প্রদান প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্ব, অজুহাতে কাজ আটকে রাখা এবং আর্থিক সুবিধা ছাড়া কার্যক্রম শুরু করতে না দেওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দাবি করেন, জিয়াউর রহমান স্বীকার করেছেন, তিনি এ পদে আসতে মোটা অংকের টাকা খরচ করেছেন। তা পুনরুদ্ধার করতেই ঘুস বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবি, একজন অসৎ ও বিতর্কিত কর্মকর্তার নেতৃত্বে কাঠালিয়া উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে জিয়াউর রহমান অপসারণ এবং একজন সৎ, নীতিবান প্রকৌশলীর নিয়োগ দাবি করেন।
এ বিষয়ে এলজিইডির উপ সহকারী জিয়ার রহমান তিনি বলেন, আমি বিএনপির লোক
এবং কাঠালিয়া প্রেস ক্লাবে বিএনপির নেতাকর্মিদের নিয়ে আসেন। অভিযোগ অনুসারে, তিনি নানা কৌশলে রাজাপুর থেকে কাঠালিয়া অবস্থান করে আসছেন এবং তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।এলজিইডির বিভিন্ন ভুয়া বিল ও ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে যে, তিনি নিজ নামে এবং বেনামে সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে ব্যাংক ব্যালান্সের অস্বাভাবিক বৃদ্ধি এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী জানান, জিয়াউর রহমান প্রায় বছর ধরে কাঠালিয়া কর্মরত রয়েছেন। রাজাপুর থেকে দুনীতির কারনে বদলি হলেও, অল্প সময়ের মধ্যে তিনি কাঠালিয়া দুনীতি টিকে থাকার রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে।অনুসন্ধানে জানা গেছে, তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সহায়তায় নানা কৌশল অবলম্বন করে টিকে থাকেন। একবার সাংবাদিকরা তার বিরুদ্ধে অভিযোগ তুললে, তিনি বিভিন্ন আওয়ামী লীগ নেতা এবং বড় সাংবাদিকদের আত্মীয় পরিচয় দিয়ে তাদের ভয় দেখান এবং বতমানে বিএনপির ভয় দেখিয়ে সাংবাদিকদের নীরব রাখার চেষ্টা করেন।দুর্নীতিতে বেপরোয়া এই কর্মকর্তা – আওয়ামী লীগের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, ভুয়া বিল ভাউচার তৈরির মাধ্যমে দুর্নীতি চালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।কাঠালিয়াবাসী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে তিনি এভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করতে সক্ষম হয়েছেন।এ বিষয়ে কাঠালিয়াবাসী তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন এবং তার অপকর্মের বিচার চাচ্ছেন। তারা বলছেন, যতক্ষণ না তিনি তার অপকর্মের জন্য শাস্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা নিশ্চিন্ত হবেন না। এলজিইডি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কাঠালিয়াবাসীর এই আন্দোলন জাতীয় পর্যায়ে আলোচিত হতে পারে, এবং তা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews