1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

জামালপুরে গ্যাসের সন্ধান, চাপ ৭.২ মিলিয়ন

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৬৭ ৮০.০০০বার

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। এখন পর্যন্ত ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। শনিবার সন্ধ্যায় প্রাথমিক পরীক্ষায় এই গ্যাস মিলেছে। আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।

মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, দুপুর ১২টা পর্যন্ত কূপটির ১ হাজার ৪৪১ মিটার গভীর থেকে গ্যাস বের হচ্ছে। ওই স্তরের উপরে আরও একটি স্তর রয়েছে; সেখানেও গ্যাস রয়েছে। এছাড়াও তেল বা কোনো পদার্থ রয়েছে কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে।

বাপেক্স কতৃপক্ষ জানায়, ২৪ জানুয়ারি জামালপুর-১ গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হয়। দুই হাজার ৬০০ মিটার গভীরে ৩টি স্তরে ডিএসটির (ড্রিল স্টেম স্টেট) মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয় ১০ মে। শনিবার রাতে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে কতৃপক্ষ। কূপটিতে ৪০০ বিসিএফ গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে এই কূপ থেকে প্রতিদিন ১০ এমএমসিএফ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে ১৯৮৪ সালে সংগৃহীত সাইসমিক উপাত্ত থেকে সর্বপ্রথম লিড/প্রসপেক্টের ধারণা পাওয়া যায়। পরে ২০১৪ সালে ওই এলাকায় দ্বিমাত্রিক সাইসমিক জরিপ এবং ২০১৫ সালে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে সম্পন্ন করা হয়। ২০১৭ সালে আজারবাইজানের গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান সরকার কূপ খননের কাজ পেলেও একপর্যায়ে কাজ শেষ না করে প্রতিষ্ঠানটি চলে যায়। সাত বছর পর গত ২৪ জানুয়ারি জামালপুর-১ নামে কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স। তিন মাস কূপ খনন শেষে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। গ্যাস পাওয়া গেলে আনুমানিক ২৫-৩০ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে জানায় বাপেক্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews