1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

এটিএম আজহারের কারামুক্তিতে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৫ ৮০.০০০বার

ফাঁসীর দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানার শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আটাশে মে, বুধবার মান্দারি বাজার নূরানি জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও কয়েকশো সাধারণ মুসল্লী অংশগ্রহণ করে।
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে থানা সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় দোয়া পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, ডা: কাউছার হামিদ, চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ মাওলানা আব্দুল হাই প্রমুখ।
বক্তারা এটিএম আজহারের মুক্তিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এবং তারা বলেন জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তা সম্পুর্ন অবৈধ এবং বিচারের নামে অবিচার করা হয়েছে। সেজন্য অবিলম্বে জামায়াত নেতৃবৃন্দের বিচারিক হত্যাকান্ডের সাথে সংযুক্ত সকল বিচারক প্রসিকিউটরের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবী জানায়।
উল্লেখ্য এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অভিযোগে চৌদ্ধ বছর কারাবাস শেষে আটাশে মে সকালে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews