1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৯ ৮০.০০০বার

ছবি: সংগৃহীত

ভুলে যাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা। এমন বাজে একটি সিরিজ শেষ করার পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে পাড়ি জমিয়েছেন লিটন দাসের দল।

রোববার (২৫ মে) সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। পাকিস্তানে পা রাখা প্রথম বহরে আছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে গিয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।

ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে যাচ্ছেন। সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে।

অন্যদিকে, আইপিএলে খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। গতকাল (শনিবার) তার আইপিএল আসর শেষ হয়েছে।

আগামী ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে এই দু’দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews