1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৭ ৮০.০০০বার

আন্তর্জাতিক রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তানবুলে বৈঠকের বিষয়েও ভাবছিলেন তিনি।

বুধবার কাতারে এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে বলেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন, যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব যদি তা উপযুক্ত হয়।’ তিনি আরও বলেন, ‘আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন।’ কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই মুহূর্তে পুতিনের ইস্তানবুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews