1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৫ ৮০.০০০বার

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী নামের আর এক ভাই।

উপজেলাধীন বাজুবাঘা ইউনিয়নের নওটিকা আরিফপুর এলাকায় এঘটনা ঘটেছে।

অদ্য ১৪/০৫/২৪ ইং তারিখ রাত্রি আনুমানিক ১২ ঘটিকার দিকে মোঃ সাদেক আলী (৪৫) পিতা মৃত  মোহাম্মদ সাং নওটিকা আরিফপুর  কে সৎ ভাই মোঃ কামাল হোসেন (৫০) পিতা দুখু মন্ডল হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সূত্রে,নিহত সাদেক ও কামাল হোসেন একই মায়ের সন্তান পিতা আলাদা ২জন বলে জানা যায়।রাতেই বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছেন।উক্ত ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে পুলিশ  আটক করেছে। আটকৃতরা হলেন, ১।মোহাম্মদ মেহেদী হাসান (১৯) পিতা কামাল মন্ডল ২।মোসাঃ চায়না বেগম (৪০)স্বামী মোঃকামাল হোসেন ৩।মোসাঃ সফেদা বেগম স্বামী মোহাঃমিনারুল ইসলাম সর্ব সাং নওটিকা আরিফপুর থানা বাঘা, রাজশাহী। অভিযুক্ত কামাল হোসেন দুর্ধর্ষ ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা সহ ডাকাতি মামলা রয়েছে। একাধিক বার জেল খেটেছে বলেও জানা যায়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,লাশ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।হত্যা ঘটনায় আমরা ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews