1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা আহত ৬

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০৪ ৮০.০০০বার

নিজস্ব প্রতিনিধি : ইউসুফ আহমেদ তুষার

দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা নারী- শিশুসহ আহত ৬ ,নগদ অর্থ মালামাল লুটপাট করেছে শরিফ গং।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় (মহাজেরপুর) চাঁদা টাকা না দেওয়া একই পরিবারের উপর হামলার অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়,নারী ও শিশুসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. দুলাল হোসেন (৩৬) তিনি জানান প্রায় ১৫ বছর আগে স্থানীয়ভাবে বন বিভাগের প্রায় ১৫ শতক জমি বন্দোবস্ত নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

অভিযুক্ত সাইরুদ্দিন ও শরিফ উদ্দিন দীর্ঘদিন ধরে দুলাল হোসেনর কাছ থেকে চাঁদার টাকা দাবি করে আসছিলেন ভুক্তভোগী দুলাল তার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।

গত ১২ জুন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত
শরিফ উদ্দিন (৪০), পিতা-মোঃ সুজাত উদ্দিন, ২। মোঃ সাইরুদ্দিন (৬৫), পিতা-মৃত তব্য উদ্দিন, ৩। আব্দুল সালাম (৩৮), ৪। মোঃ লালন মিয়া (৩৫), ৫। মোঃ মিজানুর রহমান (২৮), সর্ব পিতা-মোঃ সাইরুদ্দিন, ৬। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ শরিফ উদ্দিন, ৭। মোঃ লিমন ইসলাম (১৭), পিতা-মোঃ লালন মিয়া,এই ৭ জনসহ অজ্ঞাত আরও ৭-৮ জন দলবদ্ধভাবে দুলাল হোসেনের বাড়িতে হামলা চালায়।এবং তারা বাড়ির আঙিনায় প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে তার স্ত্রীকে মারধর করে। তার ছেলে নবীনুল ইসলাম (১৫) মাকে বাঁচাতে গেলে তাকেও লাঠি ও গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

পরবর্তীতে দুলাল হোসেনের মামা দৌলত মিয়া, আলম মিয়া, সুরুজ মিয়া, ভাগিনা আব্দুল আউয়াল ও ছোট ভাই আলাল মিয়া এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় হামলাকারীরা দুলাল হোসেনের বসতবাড়ির টিনের চাল ও বেড়া ভেঙে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে এবং তার ঘরের ভেতরে রাখা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান
জমিসংক্রান্ত বিরোধের জেরে দুলাল হোসেনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ পেয়েছে বলে জানান তিনি,তিনি আরও জানান, তদন্ত চলমান রয়েছে তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews