1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

আশুলিয়ায় হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩৩ ৮০.০০০বার

নিজস্ব প্রতিনিধি

আশুলিয়ায় রুবেল হত্যা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসেই মামলার বাদী রিমি আক্তার কে দিলেন জীবন নাশের হুমকি।বৃহস্পতিবার ২৯ মে দুপুরে মামলার বাদী নিহত রুবেল মন্ডল এর স্ত্রী রিমি আক্তার,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তার শিশু পুত্র কন্যা সহ পরিবারের জীবনের নিরাপত্তার স্বার্থে একটি সাধারন ডায়েরী জিডি করেছেন।য়াহার জিডি নং (৩০৩৬)।জিডিতে উল্লেখ করেন মামলার আসামী হামেদ মাদবর পিতা বলমত মাদবর,কুদ্দুস মন্ডল পিতা আশেক আলী মন্ডল,মুনছুর মন্ডল পিতা আশেক আলী মন্ডল-সহ মামলার আসামী ০৭ জন উচ্চ আদালত থেকে জামিনে এসেই।আশুলিয়া পাড়াগ্রামে মামলার বাদী রিমি আক্তার এর নিজস্ব বাসভবন এর সামনে প্রকাশ্যে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন।মামলা তুলে না নিলে তার শিশু পুত্র ইউসুফ (১৫)ও শিশু কন্যা আমেনা খাতুন (০৩) সহ বাদীকে তার স্বামী রুবেল এর মত হত্যা করবে।বাদী রিমি আক্তার বলেন আমি আছি মহা বিপদে,আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে,অপরদিকে গ্রামের লোক,যেই আমার কাছে আসছে তাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমি আমার স্বামী হত্যার বিচার কি পাবনা।আমি আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সহ দেশবাসীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।প্রকাশ্যে হত্যা করে হত্যা মামলার আসামীরা মাত্র ২০ দিনের মধ্যে জামিন পেলো।এটা আমার কাছে অনেক বেদনার,তবুও আমি হাল ছাড়বো না আমার স্বামী হত্যার আসামীদের ফাঁশি না হওয়া পর্য়ন্ত আমি ছুটবো আদালতের দ্বারপ্রান্তে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews