1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

অস্ট্রেলিয়ায় রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৪১ ৮০.০০০বার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)-এ ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা যেন পুরো অঞ্চলটিকে বিপর্যস্ত করে দিয়েছে। হাজারো পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায়, আর প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার ভয়াবহতা এতটাই যে, সরকার একে ‘প্রাকৃতিক দুর্যোগ’ ঘোষণা করেছে। পরিস্থিতির গভীরতা বুঝতে শুক্রবার সকালে খোদ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে।

এই দুর্যোগ শুরু হয় দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের মাধ্যমে, যা পরবর্তীতে সিডনি ও নিউক্যাসল অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৩ মে) ভোরে কফস হারবারের কাছে পানিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। এর আগেও বুধবার বিকেলে তারি শহরের কাছে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। শহরটির পাশের নদীর পানির উচ্চতা ৬.৩ মিটার ছাড়িয়ে গেছে, যা প্রায় একশ বছরের রেকর্ড ভেঙেছে।

নিউ সাউথ ওয়েলস স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস) জানায়, তারা ৫৩৫টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছে এবং ১৫০টির বেশি বন্যা সতর্কতা জারি রয়েছে, যার মধ্যে ৪০টি জরুরি পর্যায়ের। প্রায় ১০০টি স্কুল বন্ধ রাখা হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজারো পরিবার, এবং বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলসের জরুরি পরিষেবা মন্ত্রী জিহাদ ডিব বলেন, “মধ্য ও উত্তর উপকূলে আমরা আগের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা দেখছি।” এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উদ্ধারকাজে গতি আনা এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়া। সরকারের পক্ষ থেকে সবধরনের জরুরি সহায়তা অব্যাহত রয়েছে। এই বিপদের সময়, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে মানুষকে রক্ষা করতে এবং আগামী দিনগুলোতে দ্রুত পুনরুদ্ধারের পথ তৈরি করতে। তথ্যসূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews