1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভুঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত কানাইনগর গ্রামের বাসিন্দা শিপনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews