শাহীন আরাফাত শুভ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগামীকাল বিকাল ৩:৩০ মিনিটে মনোনয়ন ফরম জমা দেবেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
দলীয় মনোনয়ন না পাওয়ার পরও নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। এ উপলক্ষে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পলাশের স্বতন্ত্র প্রার্থিতা বাঞ্ছারামপুরের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
Leave a Reply