1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮১ ৮০.০০০বার

শাহীন আরাফাত শুভ :ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, “বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরও সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি মহান আল্লাহ তা’আলা যেন সুস্থতা দান করেন।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন,শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব সহ আরও অনেকে।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের গণতন্ত্রের পথ সুগম এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews