1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

মোংলায় হাফেজ শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ও বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৭৯ ৮০.০০০বার

ওমর ফারুক : মোংলার কোরবান আলী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শুক্রবার (২৯ জুন ২৫) বিকেল ৪টায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ (মোংলা থানা ও পৌর শাখা) এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেধাবী ও অসহায় হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, পোষাক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়, যেখানে ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, হাফেজ শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানে নয়, নৈতিক চরিত্রেও সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। ক্রীড়া ও ধর্মচর্চার সমন্বয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। কোকো ক্রীড়া সংসদ সবসময় এমন ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগের পৃষ্ঠপোষকতা করে আসছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখ, বিএনপি নেতা এমরান হোসেন, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক, যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ মহিউদ্দিন টুটুল, কোকো ক্রীড়া সংসদের পৌর সভাপতি মোঃ সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার প্রমূখ ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, আদর্শ রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজকে সেবা দেওয়ার এক মহান দায়িত্ব। তরুণ প্রজন্মকে ধর্মীয়, নৈতিক ও শারীরিকভাবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে হাফেজ শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন, চাঁদপাই ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

এই আয়োজন প্রমাণ করে, রাজনীতি মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল পথ তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews