1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামোতে হামলার দাবি ইসরাইলের

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৫৭ ৮০.০০০বার

ইসরাইলের ওপর রোববার (১৪ জুন) একটি বড় হামলা করেছে ইরান। আর ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামো লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে বিবিসি জানিয়েছে, তেল আবিবের আকাশে ড্রোন দেখা গেছে। ইসরাইলের ওপর একটি বড় ড্রোন হামলা চালিয়েছে ইরান।

একইসাথে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর এবং একটি প্রতিরক্ষা-সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইল আরো বলেছে, তারা এমন কিছু স্থানকে লক্ষ্যবস্তু করেছে যেখানে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল এবং যেখানে পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছিল।

এছাড়াও শনিবার রাতে ইসরাইলের ওপর হামলার বিষয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি স্থানগুলোতে যেখানে যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদন করা হয় এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয় সেখানে হামলা করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি ইসরাইলকে সতর্ক করে বলেছে, যদি ইসরাইল হামলা চালিয়ে যায় তাহলে ইরান আরো দ্রুতবেগে হামলা চালাবে। এছাড়াও আইআরজিসি দাবি করেছে, ইরান হামলায় ইসরাইলের তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১০টি ড্রোন এবং বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews