1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৬ ৮০.০০০বার

যমুনা সেতু টোল প্লাজা |বাসস
পরিবারের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। সেইসাথে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

আজ শুক্রবার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী লেনে ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। যমুনা সেতু দিয়ে প্রতি মিনিটে ২৬টি যানবাহন পারাপার হয়েছে। সূত্র :

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews