1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

জিন্নাহ-শেরে বাংলাসহ মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে ঢাকায় কুরবানি

  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২১৯ ৮০.০০০বার

শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ও মুহাম্মদ আলী জিন্নাহ। ফাইল ছবি

মুহাম্মদ আলী জিন্নাহ ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকসহ বাংলাদেশ ও পাকিস্তানের ছয় মুসলিম জাতীয়তাবাদী নেতার পক্ষে ঢাকায় গরু কুরবানি দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর মিরপুরে এ কুরবানি দেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ।

মুসলিম জাতীয়তাবাদী অন্য নেতারা হলেন- নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

কুরবানির আয়োজনে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় কমিটির সদস্য তপু তৌহিদ ও রাজু আহমেদ সদর প্রমুখ।

আয়োজনের বিষয়ে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, মুহম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদের অবদানের ফলে আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানেরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি। তাদের পক্ষে কুরবানি করার মধ্য দিয়ে আমরা জনগণকে আমাদের গৌরবোজ্জ্বল সংগ্রামী অতীতের কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা চাই জনগণ যেন মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে ভুলে না যায়।

সাইয়েদ কুতুব বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের আদর্শ হলো মুসলিম জাতীয়তাবাদ। আমরা চাই বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে যেন সব সময় ধারণ করে। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহায় মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কুরবানি করা হয়েছে।

তিনি বলেন, এবার শুধু রাজধানীতে মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কুরবানি করা হলেও আগামীতে সারা দেশে এ আয়োজন করা হবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews