1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোট দিলেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী (মাথাল মার্কা) ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।’জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত  প্রার্থী মোহাম্মদ মহসিন ভোটকে বানচাল করার কোনো চেষ্টা বাঞ্ছারামপুরসহ দেশের জনগণ মেনে নেবে না।”জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস  আইয়ূবপুর ইউনিয়নে মাতাল মার্কা”-র বিশাল মিছিল অনুষ্ঠিত দাড়িপাল্লা প্রতিকের পক্ষে বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মোহাম্মদ মহসিনের গণমিছিল যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক ও আইনজীবীর চিঠি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭৫ ৮০.০০০বার

নাবলুস শহরে উচ্ছেদ অভিযানের সময় ফিলিস্তিনিদের দিকে বন্দুক তাক করে আছে এক ইসরাইলি সেনা। ছবি: আল-জাজিরা

গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরাইলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন, যুক্তরাজ্যের ৮০০-র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে অথবা তা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে।’ একই সঙ্গে সেখানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে।

চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে। এতে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি গাজার ‘সমগ্র ভূখণ্ড দখলের’, ‘শত্রুমুক্ত করার’ এবং ‘স্থায়ীভাবে থেকে যাওয়ার’ ঘোষণা দিয়েছেন। এ বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সরাসরি হুমকি বলেই ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা।

প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন
চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে ‘জরুরি ও দৃঢ় পদক্ষেপ’ নেওয়া আবশ্যক। এ লক্ষ্যে অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজার মানুষের জন্য ‘জরুরি, নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ’ ফের শুরু করারও দাবি জানানো হয়।

এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরাইলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনাও স্থগিত করেছে। তবে চিঠিতে বলা হয়, কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যুক্তরাজ্যকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews